আগামী ২৪ ঘণ্টায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা বাংলার কোন কোন এলাকায়! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

নভেম্বর মাস প্রায় শেষের দিকে। কিন্তু এখনও বাংলায় সেভাবে শীত (Winter) প্রকট প্রকাশ নেই! আলমারির মধ্যেই শীতের পোশাক রেখে খানিকটা মনমরা বাঙালি!এমন এক পরিস্থিতিতে শীত হাপিশ হয়ে,বাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির(Rain) সম্ভাবনা বাড়ছে। একনজরে দেখে নেওয়া যাক, আবহাওয়ার আপডেট(Weather Update)।

 ঘূর্ণাবতের তেজ!

ঘূর্ণাবতের তেজ!

শীত একা আসছে না, সঙ্গে হাত ধরে বৃষ্টি নিয়ে আসছে। ফলে বৃষ্টিমুখর শীত দিয়েই বাঙালি অগ্রহায়ণকে বরণ করে নিচ্ছে। রাজ্যের আকাশে বহুদিন ধরেই জায়গা নিয়েছে ঘূর্ণাবর্ত। এবার সেই ঘূর্ণাবর্তকে পেরিয়ে আসছে বৃষ্টি।

 বরফ ও বৃষ্টিপাত একসঙ্গে!

বরফ ও বৃষ্টিপাত একসঙ্গে!

এদিকে, সুদূর কাশ্মীরেও একই সঙ্গে বরফ ও বৃষ্টিপাত শুরু হওয়ার বার্তা দিয়েছে আইএমডি। এই সপ্তাহ থেকেই সেখানে প্রবল বরফপাতের পূর্বাভাস আগেই ছিল। ঝিলামের তীর ধরে এখন বরফের চাদরে নিজেকে ঢাকার প্রস্তুতিতে উপত্যাকা।

 বাংলায় ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা!

বাংলায় ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা!

এদিকে, পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রবিবারের আগে শনিবারও রাজ্যের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির আশঙ্কা। উত্তরের দার্জিলিং, কালিম্পং থেকে দক্ষিণের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া, দুই ২৪ পরগনাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

মালদায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। বহরমপুরে তাপমাত্রা সর্বনিম্ন ২০. ২ ডিগ্রি রয়েছে। পুরুলিয়াতে তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। খড়গপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০১ ডিগ্রি আশপাশে রয়েছে। বাঁকুড়ায় তাপমাত্রা সর্বনিম্ন ২২ ডিগ্রির আশপাশে রয়েছে।

কলকাতায় আজকের তাপমাত্রা

কলকাতায় আজকের তাপমাত্রা

কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলিয়াসের আশপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬. ২ ডিগ্রির আশপাশে। বাতারে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ রয়েছে।

তাপমাত্রা ও শীতের প্রবেশ

তাপমাত্রা ও শীতের প্রবেশ

তাপমাত্রা এদিন ৩২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাবে বলে আবহ বিদরা জানিয়েছেন। জানা গিয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তবে ২ দিন পার করেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+