একধাক্কায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রির বেশি, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাংলার আবহাওয়ার পরিস্থিতি একনজরে

ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা (weather)। মঙ্গলবারের তুলনায় কলকাতার তাপমাত্রা (winter) বেড়েছে সাড়ে পাঁচ ডিগ্রির মতো। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বুধবার সকালে তা হয়েছে, ১৯.২ ডি

ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা (weather)। মঙ্গলবারের তুলনায় কলকাতার তাপমাত্রা (winter) বেড়েছে সাড়ে পাঁচ ডিগ্রির মতো। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বুধবার সকালে তা হয়েছে, ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন ভোর থেকেই কুয়াশার (fog) দাপট ছিল লক্ষ্য করার মতো।

উত্তর ভারত জুড়ে জোরাল শীতের প্রভাব

উত্তর ভারত জুড়ে জোরাল শীতের প্রভাব

সমগ্র উত্তর ভারত জুড়েই জোরাল শীতের প্রভাব। ২০ ও ২১ জানুয়ারি উত্তর ভারতের একাধিক রাজ্য পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। যার জেরে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপরের তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়াও জেলাগুলিতে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মধ্যম মানের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী ২ দিন রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরের তিনদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৬ (১১.৭)
বালুরঘাট ১০.২ (১০.৪)
বাঁকুড়া ১৬ (১২.৫)
ব্যারাকপুর ১৬ (১১.৫)
বহরমপুর ৯.৬ ( ১১.৬)
বর্ধমান ১৬.৮ (১২.৩)
ক্যানিং ১৭ ( ১২.৬)
কোচবিহার ১১.৯ (১১.৩)
দার্জিলিং ৩.২ ( ৫)
দিঘা ২০.৭ (১৪)
কলকাতা ১৯.২ ( ১৩.৮)
মালদহ ১৪.৬ (১৩.১)
পানাগড় ১৩.৮ (১০.৮)
পুরুলিয়া
শিলিগুড়ি ১১.৬ (১১.৩)
শ্রীনিকেতন ১৫.২ (১১.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+