একের পর এক ঘূর্ণাবর্তের উপস্থিতি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

এদিন সকাল থেকে আকাশের মুখ ভাড়। কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) বেশ খানিকটা বাড়ল। শুক্রবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার সকালে বেড়ে হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থে

এদিন সকাল থেকে আকাশের মুখ ভাড়। কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) বেশ খানিকটা বাড়ল। শুক্রবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার সকালে বেড়ে হয়েছে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির (rain) কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (weather office)। কলকাতা থেকে শীত বিদায়ের পরে এবার জেলাগুলি থেকে শীত উধাও হতে শুরু করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

একের পর এক ঘূর্ণাবর্তের অবস্থান

একের পর এক ঘূর্ণাবর্তের অবস্থান

দিন দুয়েক আগে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্ত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং সংগল্ন এলাকার ওপরে থাকা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। যা এখন দক্ষিণ উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত উপকূল অন্ধ্র এবং সংলগ্ন এলাকার অপরে ছিল, তা এখন উত্তর উপকূল অন্ধ্রুপ্রদেশের ওপর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া শুকনো থাকলেও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৭ (১৮)
বালুরঘাট ১২.৪ (১১.৮)
বাঁকুড়া ১৯.১ ( ১৮.৪)
ব্যারাকপুর ১৮.২ (১৭.২)
বহরমপুর ১৩.৬ (১৫)
বর্ধমান ১৭.৮ (১৮.৮)
ক্যানিং ২১ ( ১৮.৬)
কোচবিহার ১২.৬ ( ১২.৬)
দার্জিলিং ৭ (৬.৮)
দিঘা ২০.৪ (১৯.৪)
কলকাতা ২১.১ ( ১৯.৫)
মালদহ ১৮.৩ (১৮.৩)
পানাগড় ১৭.৩
পুরুলিয়া ১৬.৯ (১৬.৩)
শিলিগুড়ি ১১.৬ (১৩.৫)
শ্রীনিকেতন ১৭.৬ (১৮.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+