দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, রাজ্যের কোন জেলার আবহাওয়ার কোন পরিস্থিতি একনজরে পূর্বাভাস
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, রাজ্যের কোন জেলার আবহাওয়ার কোন পরিস্থিতি একনজরে পূর্বাভাস
সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তির আবহাওয়া (weather)। উত্তরবঙ্গের দুটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেই বাকি রাজ্যে তার কোনও সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা সোমবারের থেকে দুডিগ্রি বেশি।

বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে ঝড়
একদিকে যখন দেশের বেশিরভাগ অংশে গ্রীষ্মের দাপট, সেই সময় পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২২ এপ্রিলের মধ্যে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৪-৫ দিন দেশে দেশের কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ৪৮ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিনে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। ২২ এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.৫ (২৩.৩)
বালুরঘাট ২২.৮ (২০.৮)
বাঁকুড়া ২৩.৮ (২৩.৫)
ব্যারাকপুর ২৬.৯ (২৪.৬)
বহরমপুর ২৬.৪ (২৪.৬)
বর্ধমান ২৫.৪ (২৪.৬)
ক্যানিং ২৬.৪ (২৪)
কোচবিহার ২২.২ (১৯.১)
দার্জিলিং ১১ (১০.৬)
দিঘা ২৭.৩ (২৩.৬)
কলকাতা ২৭.১ (২৫.১)
মালদহ ২৪.১ (২৪.৯)
পানাগড় ২৪.৫ (২৬.৬)
পুরুলিয়া ২২.৫ (২১.১)
শিলিগুড়ি ২২.৮ (২০.১)
শ্রীনিকেতন ২৪.৩ (২০.৮)












Click it and Unblock the Notifications