সকাল থেকেই মেঘলা আকাশ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

সকাল থেকেই কখনও রোদ, কখনও মেঘলা আকাশ (weather) । রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর (bay of bengal) এবং সন্নিহিত এলাকায় একট

সকাল থেকেই কখনও রোদ, কখনও মেঘলা আকাশ (weather) । রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর (bay of bengal) এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটই ২৪ ঘন্টার মধ্যেই নিম্নচাপে (low pressure area) পরিণত হতে পারে।

নিম্নচাপের প্রভাবে হতে পারে বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে হতে পারে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে, তার সক্রিয়তা বোঝা যাবে। সেটি দক্ষিণবঙ্গের ওপর কতটা প্রভাব ফেলতে পারে তা বোঝা যাবে। তবে এখনও পর্যন্ত আবহবিদরা মনে করছেন পুজোয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এবার এখনও বর্ষা বিদায় হয়নি। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরির কারণে মৌসুমী বায়ুর বিদায় থমকে আছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শুকনো আবহাওয়ার পর ফের উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। শুক্রবার ও শনিবার নাগাদও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪
বালুরঘাট ২৩.৮
বাঁকুড়া ২৫.১
বর্ধমান ২৫.৯
ক্যানিং ২৭
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৩.৫
দিঘা ২৫.৫
কলকাতা ২৬.১
মালদহ ২৭.৪
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৩
শ্রীনিকেতন ২৪.৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+