আকাশের মুখ ভার, এখনই কমবে না বৃষ্টি, বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তের শক্তি কিছুটা কমলেও, একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তর প্রদেশের ওপরে। যার প্রভাব এসে পড়ছে ওই রাজ্যে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তের শক্তি কিছুটা কমলেও, একটি নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তর প্রদেশের ওপরে। যার প্রভাব এসে পড়ছে ওই রাজ্যে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়েই। তার মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস (weather office) ।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ জুন রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আটটি জেলার সবকটিতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ২ দিনে তাপমাত্রা বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুন রবিবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের দুদিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয়
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার ওপরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে। যেই কারণে সামনের সপ্তাহেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে রাজ্য জুড়ে। আবহাওয়া দফতরের দেওয়া শেষ সতর্কবার্তা অনুযায়ী এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৮ (২২.৮)
বালুরঘাট ২৬ (২৬.৮)
বাঁকুড়া ২২.৭ (২২.৬)
ব্যারাকপুর ২৫.৮ (২৩.৪)
বহরমপুর ২৪.২ (২৩.৬)
বর্ধমান ২৫ (২৪.৮)
ক্যানিং ২৪ (২৩.৪)
কোচবিহার ২৫.৬ (২৬)
দার্জিলিং ১২.২ (১২)
দিঘা ২৫.৮ ( ২৩.৫)
কলকাতা ২৫.১ ( ২৩.৮)
মালদহ ২৪.৬ (২৫.৭)
পানাগড় ২৩.৩ (২৩.৭)
পুরুলিয়া ২২.১ (২৩.১)
শিলিগুড়ি ২৪.৪ (২৫.৯)
শ্রীনিকেতন ২২.৬ (২৩.৫)












Click it and Unblock the Notifications