নিম্নচাপের বৃষ্টি কাটলেই জাঁকিয়ে পড়বে শীত! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

দুর্গাপুজোর আনন্দ প্রায় গত কয়েক বছর ধরেই মাটি করে আসছে বর্ষা (Monsoon)! ২০১৯ সালের দুর্গাপুজো থেকে শুরু করে পর পর সমস্ত উৎসবের মেজাজেই ডল ঢেলেছে বৃষ্টি(Rain)! ২০২০ সালে দুর্গাপুজো ঘিরে কার্যত একই পারফরম্যান্সের রিপিট টেলিকাস্ট দেখাতে পারে বৃষ্টি! এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস (Weather Rorecast) উঠে আসছে শীত ( winter) নিয়ে। একনজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ার পরিস্থিতি।

বঙ্গপোসাগরে নিম্নচাপ

বঙ্গপোসাগরে নিম্নচাপ

ভারত থেকে বর্ষা বিদায় নিতে পারছে না বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের জেরে। ইতিমধ্যেই অক্টোবর তেকে নবেম্বর মাসে একের পর এক ঘূর্ণিঝড়ের বার্তা দিয়ে দিয়েছে আবহাওয়ার রিপোর্ট। তার আগে ১৯ অক্টোবর থেকে নতুন করে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে খবর। যার সম্ভাব্য অভিমুখ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ হলেও, তা বাংলায় আংশিক প্রভাব বিস্তার করবে।

 পুজোর ৪ দিন ও আবহাওয়ার পূর্বাভাস

পুজোর ৪ দিন ও আবহাওয়ার পূর্বাভাস

রাত পোহালেই পুজোর সপ্তাহ শুরু। বাংলায় এবার তৃতীয়া থেকেই পুজোর প্যান্ডেল খুলে যাচ্ছে, এমন পরিস্থিতিতে ২০ অক্টোবর থেকে লাগাতার অঝোর বর্ষণের আশঙ্কা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

শীতের হাড় কাঁপুনি শুরু হচ্ছে!

শীতের হাড় কাঁপুনি শুরু হচ্ছে!

আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, নিম্নচাপের বৃষ্টি কাটতে না কাটতেই রাজ্য়ে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা। লা নিনা অবস্থার জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপ কাটলেই শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফলে অক্টোবরের শেষ থেকে নভম্বরের শুরুর দিকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে।

তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)

তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)

রাজ্যে গরমের পরিমাণ গত কয়েক দিন ধরেই বেড়েছে। তার কারণ বাতালে জলীয় বাষ্পের বৃদ্ধি। আর্দ্রতাজনিত সমস্য়ার জন্য এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে, জানা গিয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরবে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।

 উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা (ডিগ্রি সেলিসায়স)

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা (ডিগ্রি সেলিসায়স)

উত্তরবঙ্গে জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬. ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ ৩৫, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিাস তাপমাত্রা। কোচবিহারে সর্বোচ্চ তাপম্তারা ৩৪ ডিগ্রি , সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে র্বোচ্চ ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলিসায়স তাপমাত্রা। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসায়স। সর্বনিম্ন ২৫ ডিগ্রি। মেদিনীপুরে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা। শ্রীনিকেতনে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি , সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। নদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের আধিক্য বর্তমান। বহু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। মেদিনীপুর , দিঘার দিকে আকাশ আবছা। তবে কোথাও কোথা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবাহওয়াও বলছে, বিভিন্ন জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বহু জায়গাতেই আপাতত আজ বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+