ধেয়ে আসছে বৃষ্টি! কবে পড়বে শীত, বাংলার জন্য আবহাওয়া কোন পূর্বাভাস হাওয়া অফিসের
ধেয়ে আসছে বৃষ্টি! কবে পড়বে শীত, বাংলার জন্য আবহাওয়া কোন পূর্বাভাস হাওয়া অফিসের
সকাল থেকে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে সোমবার নাগাদ আকাশ পরিষ্কার হতে পারে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে সেই সময়ের পরবর্তী সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

ধেয়ে আসছে বৃষ্টি
আবহাওয়া দফতর থেকে দুপুরে দেওয়া বার্তায় জানানো হয়েছে, বিকেলের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টডি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে না পূর্ব ভারতে
নতুন করে পশ্চিমমী ঝঞ্ঝা প্রবেশ করেছে জম্মু ও কাশ্মীরে। তবে এই ঝঞ্ঝার প্রভাব খুব বেশি হলে মধ্যপ্রদেশ পর্যন্ত। পূর্বভারতে এই ঝঞ্ঝার প্রভাব পড়ার সেরকম কোনও সম্ভাবনা নেই।

বেড়েছে তাপমাত্রা
২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে। এছাড়াও আবহাওয়া মোটামুটি শুকনো ছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় এদিন তাপমাত্রা কমে দিয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় এদিন তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দু-একটি জায়গাতেও এদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা রয়েছে কোচবিহারে। ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে , পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকার কথা বলা হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী দু থেকে ৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপমাত্রা
আসানসোল ১৭.৯ ( ১৮.৩ )
বালুরঘাট ১৫.২ (১৬.৬ )
বাঁকুড়া ১৮.৯ (১৯ )
ব্যারাকপুর ১৯.২ (১৮.৪)
বহরমপুর ১৯.২ ( ১৯ )
বর্ধমান ১৭.৮( ১৯ )
ক্যানিং ২০ ( ১৯.৬)
কোচবিহার ১৩.১ ( ১৪.১)
দার্জিলিং ৭.৬ ( ৮.৮ )
দিঘা ২১.৮ (২০.৪)
কলকাতা ২১.৫ ( ২০.৩ )
মালদহ ১৯.৪ (২০.২ )
পুরুলিয়া ১৭ ( ১৬)
শিলিগুড়ি ১৪.১ (১২.৮ )
শ্রীনিকেতন ১৬.৪ ( ১৭.৯)












Click it and Unblock the Notifications