ফাগুনের তেজে নাজেহাল বঙ্গবাসী, আছে ঝড়-বৃষ্টির বার্তাও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ফাগুনের তেজে নাজেহাল বঙ্গবাসী, আছে ঝড়-বৃষ্টির বার্তাও, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ফাগুনের তেজে নাজেহাল বঙ্গবাসী। প্রতিদিনই তাপমাত্রা কিছুটা করে বাড়ছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছু বাড়লেও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের অবস্থান
একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে জম্মু-কাশ্মীর এবং সংলগ্ন এলাকার ওপরে। যার জেরে জম্মু-কাশ্মীর-লাদাখ, গিলগিট-বালটিস্তান-মুজফফরাবা এবং পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকা এবং মারাঠাওয়াডা এবং সংলগ্ন এলাকার ওপরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি পশ্চিমমী ঝঞ্ঝার জেরে পশ্চিমী হিমালয় এবং উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায় ২১-২৪ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী দিন পাঁচের দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে আগামী ২১ ও ২২ মার্চ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৮ ( ১৯.৬)
বালুরঘাট ১৭.৪ (১৬.৬)
বাঁকুড়া ২১.১ ( ২০)
ব্যারাকপুর ১৯.৭ ( ১৮.৭)
বহরমপুর ১৬.৪ (১৬.৪)
বর্ধমান ২১.৬ (২০.৬)
ক্যানিং ২৩ (২৩.৪)
কোচবিহার ১৮.৫ (১৮.১)
দার্জিলিং ৯.৬ (৯.৪)
দিঘা ২৪.৬ (২২.১)
কলকাতা ২৩.৪ (২৩.২)
মালদহ ২২.২ (২১.৯)
পানাগড় ১৮.৭ ( ১৯.৪)
পুরুলিয়া ১৯.১ (১৮.১)
শিলিগুড়ি ১৮.৭ (১৭.৯)
শ্রীনিকেতন ১৮.৫ (১৮.৬)












Click it and Unblock the Notifications