আগামী ২৪ ঘন্টায় জেলায়-জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া
রাজ্যের বেশিরভাগ শহরেই সর্বোচ্চ তাপমাত্রা (temperature)এদিন বেড়েছে। আর বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তির আবহাওয়া (weather)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে ব
রাজ্যের বেশিরভাগ শহরেই সর্বোচ্চ তাপমাত্রা (temperature)এদিন বেড়েছে। আর বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তির আবহাওয়া (weather)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা
পশ্চিম হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজস্থানে ধুলোর ঝড় হতে পারে। অন্যদিকে অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা আসার কারণে উত্তর-পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বাতি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতি, শুক্রবার নাগাদ হিমালয় সংলগ্ন এই পাঁচ জেলাতেই একইরকম আবহাওয়া থাকতে পারে। আগামী ২-৩ তিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৬.৭ (৩৫.৪)
বালুরঘাট ৩৩.৪ (৩২.৮)
বাঁকুড়া ৩৭.৮ (৩৬.৯)
ব্যারাকপুর ৩৫.৫ (৩৪.৪)
বহরমপুর ৩৯.৪ (৩৮.৬)
বর্ধমান ৩৫ (৩৭)
ক্যানিং ৩৬.৬ (৩৬)
কোচবিহার ৩১.১ (২৭.৪)
দার্জিলিং ১৯ (১৬.৪)
দিঘা ৩৪.৬ (৩৪.৯)
কলকাতা ৩৪.৭ (৩৪)
মালদহ ৩৪.৫ (৩১.৮)
পানাগড় ৩৪.৮ (৩৫.৪)
পুরুলিয়া ৩৭.৩ (৩৯.৩)
শিলিগুড়ি ৩১.৬ (২৮.৪)
শ্রীনিকেতন ৩৪.৮ (৩৫)












Click it and Unblock the Notifications