ফিরতে চলেছে শীতের আমেজ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কোন পূর্বাভাস হাওয়া অফিসের
ফিরতে চলেছে শীতের আমেজ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কোন পূর্বাভাস হাওয়া অফিসের
এদিন ফের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে সর্বনিম্ন তাপমাত্রা (weather) বাড়ল। ভোরের দিকে শীতের অনুভূতি পাওয়া গেলেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই শীত উধাও হয়েছে। মঙ্গলবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

উত্তর ভারতে চলছে হাল্কা বৃষ্টি ও তুষারপারত
বর্তমানে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টির সঙ্গে তুষারপাত চলছে। নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীরে ঢুকতে পারে বুধ কিংবা বৃহস্পতিবার নাগাদ। যার জেরে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের তাপমাত্রা নামতে পারে।

তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত
আপাতত সেরকম শীত না পড়লেও, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। একদিকে নদিয়া, মুর্শিদাবাদ, অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় বুধ ও বৃহস্পতিবার নাগাদ হাল্কা বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া দফতর সূত্রে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু থেকে তিনদিন রাতের তাপমাত্রার বড় রকমের কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপমাত্রা
আসানসোল ১৮.৩ ( ১৭.৮)
বালুরঘাট ১৬.৬ (১৬.৮)
বাঁকুড়া ১৯ (১৯ )
ব্যারাকপুর ১৮.৪ (১৮)
বহরমপুর ১৯ ( ১৮.২ )
বর্ধমান ১৯ (১৭.৬)
ক্যানিং ১৯.৬ ( ১৮.৬ )
কোচবিহার ১৪.১ (১৩.৬)
দার্জিলিং ৮.৮ ( ১০.৪)
দিঘা ২০.৪ (২০)
কলকাতা ২০.৩ (১৯.৬ )
মালদহ ২০.২ ( ১৯.৮ )
পুরুলিয়া ১৬ (১৭)
শিলিগুড়ি ১২.৮ (১৩.৪)
শ্রীনিকেতন ১৭.৯ (১৬.৬












Click it and Unblock the Notifications