গরমে নাজেহাল বাংলা, রাজ্যের ১৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস
রাজ্যের ১৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই বেড়েছে গরম। বলা ভাল, করোনা লকডাউনে ঘরে আটকে থেকে গরমে নাজেহার বাংলার মানুষ। এদিন রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের ১৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস(weather office)।

অবস্থান করছে একাধিক ঘূর্ণাবর্ত
একদিকে আরব সাগরে দাপাচ্ছে তাউকটে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপ নিয়ে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন এলাকার ওপরে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ্যপ্রদেশ এবং কংলগ্ন এলাকার ওপরে। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অসমের ওপরে অবস্থান করছে অপর একটি ঘূর্ণাবর্ত। যদিও সেটির সক্রিয়তা কমেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে। বৃহস্পতি-শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে। পাশাপাশি আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৩ (২৬.৪)
বালুরঘাট ২৪.৬ (২৬.২)
বাঁকুড়া ২৭.২ (২৬.৫)
ব্যারাকপুর ২৮.৫ (২৭.৬)
বহরমপুর ২৫ (২৫ )
বর্ধমান ২৬.৬ (২৫.৪)
ক্যানিং ২৮ (২৮.৪)
কোচবিহার ২৩.১ (২৩.৭)
দার্জিলিং ১৪.২ (১৩)
দিঘা ২৮.২ (২৮.৩)
কলকাতা ২৮.৬ (২৮.৭)
মালদহ ২৬.৪ (২৫.৪)
পানাগড় ২৭.৮ (২৫.৪)
পুরুলিয়া ২৬.১ (২৫.১)
শিলিগুড়ি ২৪.৮ (২৫)
শ্রীনিকেতন ২৭.২ (২৪.৯)












Click it and Unblock the Notifications