ভোটের মুখে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা পেরোল ৩৭ ডিগ্রি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোটের মুখে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা পেরোল ৩৭ ডিগ্রি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোরের দিকে আরামদায়ক আবহাওয়া (weather) থাকলেও, বেলা বাড়তেই অস্বস্তিজনক আবহাওয়া। এদিন সারা রাজ্যেই তাপমাত্রা (temperature) মঙ্গলবারের আশপাশের রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসের হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে
পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে পাকিস্তান এবং সংলগ্ন জম্মু ও কাশ্মীরে । সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ এবং ৩.৬ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত যার প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফারবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এছাড়াও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে। অন্যদিকে সৌরাষ্ট্র এবং কচ্ছ-এ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস
এদিন সকালে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় মাঝারি মানের কুয়াশা ছিল। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জয়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। আবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তা কমেছে। এদিন সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ডহারবারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী দিন পাঁচের দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৯.৬ (১৮.৭)
বালুরঘাট ১৬.৬ (১৫.৬)
বাঁকুড়া ২০ (১৯)
ব্যারাকপুর ১৮.৭ (১৯.৯)
বহরমপুর ১৬.৪ (১৭)
বর্ধমান ২০.৬ (২০.৮)
ক্যানিং ২৩.৪ (২৩)
কোচবিহার ১৮.১ (১৮.৬)
দার্জিলিং ৯.৪ (৯.৬)
দিঘা ২২.১ (২২)
কলকাতা ২৩.২ (২৩.৪)
মালদহ ২১.৯ (২১.৪)
পানাগড় ১৯.৪ ( ১৮.১)
পুরুলিয়া ১৮.১ (১৭.১)
শিলিগুড়ি ১৭.৯ (১৮.৭)
শ্রীনিকেতন ১৮.৬ (১৭.৮)












Click it and Unblock the Notifications