পুজোর মুখেই ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের
রাজ্য জুড়ে সকাল থেকেই ভ্যাপসা গরম। সূর্যের তীব্রতা সেরকম নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে কোনও কোনও জায়গায় কোনও সময় আকাশ মেঘলা(weather)। পুজোর মুখেই
রাজ্য জুড়ে সকাল থেকেই ভ্যাপসা গরম। সূর্যের তীব্রতা সেরকম নেই। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে কোনও কোনও জায়গায় কোনও সময় আকাশ মেঘলা(weather)। পুজোর মুখেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও জোরাল
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও জোরাল ভাবে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর। সক্রিয় রয়েছে ওড়িশার ওপর। বশীভূম রয়েছে বিহার, ঝাড়খণ্ড, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে। ১৪ অক্টোবরের নিম্নচাপ দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ১৯ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

আরও ঘূর্ণিঝড়
অক্টোবর শেষে হলেই নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে ঘূর্ণিঝড়ের সময়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় গতি তার খেলা দেখিয়ে ফেলেছে কর্নাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। বহু মানুষের মৃত্যু হয়েছে প্রবল বৃষ্টি ও বন্যায়। গত কয়েক বছরের হিসেব করলে দেখা যাবে, আগামী ২ মাসে তৈরি হওয়া ঘূর্ণিঝড়র মধ্যে দু-একটি যে বাংলায় প্রভাব তা নিশ্চিত করে বলা যায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গ জুড়ে আপাতত শুকনো আবহাওয়া। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জায়গায় শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৭২ ঘন্টায় বৃষ্টি হলেও তা খুবই হাল্কা হবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৬
বাঁকুড়া ২৫.৯
বর্ধমান ২৫.২
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৪.৪
দিঘা ২৬.৪
কলকাতা ২৬.৫
মালদহ ২৮.৪
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২২.৩
শ্রীনিকেতন ২৫.৭












Click it and Unblock the Notifications