ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোরের দিকে তাপমাত্রা (temperature) কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে অনেকটাই। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর-পশ্চিমে পশ্চিমী ঝঞ্ঝা আর পূর্বে বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিনদিন অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টি কমবে। এছাড়াও ১৬-১৬ মার্চ নাগাদ অসম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ১৬ মার্চ রাত নাগাদ পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে পশ্চিমী হিমায়য়ে ১৭-১৮ মার্চ বিচ্ছিন্ন বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফারবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে ১৬ মার্চের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে তাপমাত্রা ধাপে ধাপে ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৫ (১৭.২)
বালুরঘাট (১৮.২)
বাঁকুড়া ১৯.৮ (১৬.৫)
ব্যারাকপুর ১৯.৪ (১৬.৯)
বহরমপুর ১৬ (১৫.৬)
বর্ধমান ১৯.৮ (১৮)
ক্যানিং ২০.৬ (১৯.৪)
কোচবিহার ২০.১ (১৯.৫)
দার্জিলিং ৮.৮ (৭.২)
দিঘা ২১.৭ (১৮.৮)
কলকাতা ২২.৩ (১৯.৯)
মালদহ ২০.৯ (১৮.৫)
পানাগড় ১৮.৭ (১৬.৩)
পুরুলিয়া ১৮.১ (১৬.১)
শিলিগুড়ি ১৯.৫ (১৮.৩)
শ্রীনিকেতন ১৮.৯ (১৬.৩)












Click it and Unblock the Notifications