ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টির মধ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তবে তা মূলত দক্ষিণবঙ্গের জন্য। অসমে নিম্নচাপ তৈরি কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার আশপাশের আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আবহাও
বৃষ্টির মধ্যেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। তবে তা মূলত দক্ষিণবঙ্গের জন্য। অসমে নিম্নচাপ তৈরি কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার আশপাশের আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। কাবি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদেহ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে হবে না ভারী বৃষ্টি
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৬ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে।

কলকাতায় মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৪
বালুরঘাট ২৭
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৪.৪
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৭.৮
কলকাতা ২৭.৩
মালদহ ২৭.৯
পানাগড় ২৬.৪
পুরুলিয়া ২৫.১
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৬.৩

প্রবল বজ্রপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মাঝারি থেকে প্রবল বজ্রপাত হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, তেলেঙ্গানা এবং সংলগ্ন মারাঠাওয়াড়া, গুজরাতে। এছাড়াও পশ্চিম উপকূল এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications