তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই ধেয়ে আসছে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
এদিন সকালে তাপমাত্রা (temperature) আরও বাড়ল। রবিবার কলকাতা ন্যূনতম তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে হয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। তাপমাত্রা (weather)আর কমার সম্ভা
এদিন সকালে তাপমাত্রা (temperature) আরও বাড়ল। রবিবার কলকাতা ন্যূনতম তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে হয়েছে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। তাপমাত্রা (weather)আর কমার সম্ভাবনা না থাকলেও, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তর ভারতে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেই কারণে উত্তর ভারতে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরের পার্বত্য অঞচলে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। উত্তর ও মধ্যভারতের বিস্তীর্ণ অংশ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার থেকে পাঁচদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। চবে হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৬ (১৪.৪)
বালুরঘাট ১১.৩ (১১)
বাঁকুড়া ১৬ (১৬)
ব্যারাকপুর ১৮.৩ (১৫.৭)
বহরমপুর ১৬ (১৩)
বর্ধমান ১৭.৬ (১৭.৬)
ক্যানিং ১৮.৪ (১৬)
কোচবিহার ১২.৭ (১১.৭)
দার্জিলিং ৬ (৭.৫)
দিঘা ২০.৫ (২০.৩)
কলকাতা ২০.৮ ( ১৯.৬)
মালদহ ১৭ (১৭ )
পানাগড় ১৪.৩ (১৩.৪)
পুরুলিয়া ১২.৫ (১২.৫)
শিলিগুড়ি ১২.১ (১২)
শ্রীনিকেতন ১৬.১ (১৩.৮)












Click it and Unblock the Notifications