পশ্চিমী ঝঞ্ঝা উড়িয়ে জাঁকিয়ে পড়তে চলেছে শীত! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
উত্তরভারতের একাধিক জায়গায় রাতের তাপমাত্রায় আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের খবর রয়েছে। এরই মাঝে বাংলার বুকে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে। ১৫ ডিসেম্বরের পর থেকেই ফের চেনা মেজাজে বাংলার বুকে ধরা দিতে চলেছে দাপুটে শীত।

ঢুকছে উত্তুরে বাতাস
এবার, উত্তুরে বাতাস ক্রমাগত ঢুকতে শুরু করবে রাজ্যে। কারণ, জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা এখন কেটে গিয়েছে। তার জেরেই পারদ পতন। তবে আগামী দু তিন দিনে আবহাওয়ার পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। ফলে পারদ পতন অনীবার্য।

ঘন কুয়াশার পূর্বাভাস
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ সকাল থেকেই ঘন কুয়াশা । তবে বেলা বাড়তেই পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। আর সেই সূত্র ধরেই আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই সপ্তাহের শেষ থেকেই সম্ভবত শীত দেখা দিতে পারে।

কুয়াশার সতর্কতা আইএমডি থেকে
এদিকে, জানা গিয়েছে, আইএমডির তরফে কুয়াশার সতর্কতা জানানো হয়েছে কয়েকটি রাজ্যে গভীর কুয়াশা দেখা যাবে। এরমধ্যে ব উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশের এলাকা যেমন রয়েছে, তেমনই উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপূর্ব রাজস্থানে প্রবল কুয়াশার প্রভাব দেখা যাবে বলে জানায় আইএমডি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৫.০
বালুরঘাট ১৮.০
বাঁকুড়া ১৬.৫
বহরমপুর ১৫.৬
বর্ধমান ১৬.৫
ক্যানিং ১৬.৪
কোচবিহার ১২.২
দার্জিলিং ৪.৬
দীঘা ১৭.৩
মালদা ১৪.০
পুরুলিয়া ১৫.৬
শ্রীনিকেতন ১৫.০

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।












Click it and Unblock the Notifications