সাগরে দুটি নিম্নচাপের জেরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সকালেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির

সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সকালেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ জুন মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুন বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এছাড়া বাকি জেলাগুলির কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা বাড়ল আরও একদিন

মৎস্যজীবীদের জন্য সতর্কতা বাড়ল আরও একদিন

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তা আরও বাড়ানো হয়েছে। এদিন সকালে দেওয়া মৎস্যজীবীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ১৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৯
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৫.৬
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৭.৪
দার্জিলিং ১৩.২
দিঘা ২৫.৪
কলকাতা ২৭.৩
মালদহ ২৬.৫
পানাগড় ২৭.১
পুরুলিয়া ২৫.৫
শিলিগুড়ি ২৬.২
শ্রীনিকেতন ২৬.৩

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তারপ্রভাবে ঝাড়ঘণ্ড, উত্তর ছত্তিশগড় এবং বিহারে বৃষ্টি চলবে। অন্যদিকে পূর্ব-মধ্য আরব সাগরেও একটি একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ভারতে। আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারতে। বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, গোয়া, উপকূল কর্নাটক, মধ্য মহারাষ্ট্রে।

(ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+