সরস্বতী পুজোয় 'শীত' কোন মুডে থাকবে! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
শীত বিদায়ের পালা কি রাজ্যে শুরু হয়ে গিয়েছে? এই মুহূর্তে এটাই লাখ টাকার প্রশ্ন বাঙালির মুখে! ভোরের কুয়াশার বাঙালির ঘুম ভাঙলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদের তেজে নাজেহাল বাঙালি। এদিকে , রাজ্যে এখন উৎসবের মরশুম। সামনেই সরস্বতী পুজো। সেই সময় আবহাওয়া কেমন থাকবে দেখা যাক।

পশ্চিমীঝঞ্ঝার আবির্ভাব
উত্তর ভারতে জম্মু ও কাশ্মীর এবং তার নিকটবর্তী অংশে পশ্চিমি ঝঞ্ঝার আবির্বাব হয়েছে। যার জেরে আবহাওয়ার বিপুল পরিবর্তন হচ্ছে। মনে করা, হচ্ছে দেশ রেকর্ড উষ্ণতার ফেব্রুয়ারি মাস দেখতে চলেছে। আপাতত উত্তর পশ্চিমি বায়ুচলাচল বন্ধ। এদিকে উত্তুরে বাতাসের আনাগোনা বন্ধ হওয়ায় ঠান্ডায় কিছুটা অবলুপ্তি দেখা গিয়েছে।

সরস্বতী পুজোতে আবহাওয়া কেমন?
এখনও পর্যন্ত হাওয়া অফিসের তথ্য বলছে, সরস্বতী পুজোর সময় রাজ্যে অধিকাংশ জায়গায় আবহাওয়া একই থাকবে। এমনকি এভাবেই গোটা ফেব্রুয়ারি মাসের তাপমাত্রার গতিবিধি এগিয়ে যাবে। আবহাওয়া থাকবে শুষ্ক। জানা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি তাপমাত্রা সর্বনিম্ন ১৪ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

বৃষ্টি কালিম্পংয়ে, কুয়াশা দক্ষিণে!
আবহাওয়া দফতরের রিপোর্টে গতকালই কালিম্পং, দার্জিলিং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা র কথা জানানো হয়। এর পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন কুয়াশার দাপট থাকবে বলে গতকাল জানানো হয়, তেমনই দক্ষিণেও বেশ কিছু জায়গায় আকাশের মুখ ভার থাকতে পারে। দেখা যেতে পারে কুয়াশা , বলে জানানো হয়।

কলকাতার আজকের তাপমাত্রা
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছিল। সর্বোচ্চ ঘোরাফেরা করেছে ৩০ এর আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৪
বালুরঘাট ১১.০
ব্যারাকপুর ১৫.৭
বহরমপুর ১৩.০
বর্ধমান ১৭.৬
দার্জিলিং ৭.৫
দিঘা ২০.৩
মালদা ২৮.৩
পুরুলিয়া ১২.৫
শ্রীনিকেতন ১৩.৮












Click it and Unblock the Notifications