বৃহস্পতিবারেও বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশ মেঘলা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বুধবারের থেকেও নেমে গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। শু

বৃহস্পতিবারেও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশ মেঘলা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বুধবারের থেকেও নেমে গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে কোনও কোনও জায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও, ২-৩ দিন পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, ২-৩ দিন পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি

সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি

এদিন সকাল থেকেই সময়ে সময়ে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৩ (২১.৯)
বালুরঘাট ২২.৪ (২১.৮)
বাঁকুড়া ২১.৮ (২১.৪)
ব্যারাকপুর ২২.৫ (২১)
বহরমপুর ২৬ (২৫.৪)
বর্ধমান ২৪.৮ (২১.৮)
ক্যানিং ২৪.৪ (২২.৪)
কোচবিহার ২১.১ (২২.২)
দার্জিলিং ১১
দিঘা ২১.৮ (২২.৫)
কলকাতা ২২.১ (২২.৫)
মালদহ ২১.৫ (২১.৮)
পানাগড় ২২.১ (২১.৯)
পুরুলিয়া ১৯.৫ (২১.৫)
শিলিগুড়ি ২০ (২১.১)
শ্রীনিকেতন ২১.৮ (২১.৩ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+