বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির স্পেশ্যাল ইনিংস শুরুর পথে, জেলায় জেলায় প্রবল বর্ষণ নিয়ে আবহাওয়ার রিপোর্ট কী বলছে

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস মতোই রাজ্যে ১২ জুন বর্ষা (Monsoon) প্রবেশ হয়েছে। এর আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে ১১ থেকে ১৪ তারিখের মধ্যে বাংলা সহ একাধিক রাজ্যে ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাত (Rain)হবে। সেই মতো ইলিশের মরশুমে উইকএন্ডের দিকেই বাংলায় দাপুটে ব্যাটিংর জন্য ফুঁসতে শুরু করে দিল বর্ষা। এদিকে, বর্ষা নিয়ে আইএমডির তরফেও একাধিক বার্তা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের নিরিখে।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের শুরুর পথে!

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জের শুরুর পথে!

প্রসঙ্গত,সুস্পষ্ট নিম্নচাপের রেখা দেখা গিয়েছে, ওড়িশা ও বাংলার উপকূলে। এর আগেই জানা গিয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দেখা গিয়েছে, যার ওপর ভর করে বাংলার বুকে আসার কথা ছিল বর্ষার। জানা গিয়েছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে , ওড়িশা , ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে এই নিম্নচাপ।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আইএমডি জানিয়েছে, আগামী ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সহ ওড়িশা , পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের দিকে এগোতে থাকবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

 বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

জানা গিয়েছে বঙ্গোপসাগরেক বুকে উত্তরপশ্চিম দিক বরাবর যে নিম্নচাপ অবস্থান করছে, তার প্রভাবে রবিবার থেকে সোমবার টানা বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।

 ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়!

৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়!

জানা গিয়েছে, বাংলার উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, আইএমজি জানিয়েছে, রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে, এই ঘটনার জেরে সোমবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতায় রবিবাসরীয় আবহাওয়া বলছে, তাপমাত্রা এদিন ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস , এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, সর্বাধিক ৯১ শতাংশ। কলকাতায় আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। তবে বিকেলের পর থেকে কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহায়া সম্ভবত পরিবর্তিত হতে পারে ১৭ জুন থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩২.৩
বালুরঘাট ২৯.৬
বাঁকুড়া ৩২.৮
ব্যারকপুর ৩৩.৬
বহরমপুর ৩৫.৪
দার্জিলিং ১৮.০
কালিম্পং ৩৩.২
কৃষ্ণনগর ৩১.০
শ্রীনিকেতন ৩২.৬
মালদা ৩২.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+