জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

সকাল থেকে কোনও কোনও সময় আকাশ পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া দফতরের (weather office) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে দার্জিলিং, কালিম্পং,

সকাল থেকে কোনও কোনও সময় আকাশ পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা। আবহাওয়া দফতরের (weather office) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায়, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৭ (২৫.৩)
বালুরঘাট ২৬.৪ (২৮.৬)
বাঁকুড়া ২৬ ( ২৫.৫)
ব্যারাকপুর ২৭.৪ (২৭.৬)
বহরমপুর ২৪.৮ (২৩.৪)
বর্ধমান ২৫.৪ (২৩.৬)
ক্যানিং ২৭ ( ২৭.৪)
কোচবিহার ২৪.৯ ( ২৬.২)
দার্জিলিং ১৬ ( ১৬.৪)
দিঘা ২৬.৫ (২৭.৩)
কলকাতা ২৭.৬ (২৮.২)
মালদহ ২৮.৬ ( ২৮.৩)
পানাগড় ২৬ (২৬.৫)
পুরুলিয়া ২৫.১ ( ২৫.৫)
শিলিগুড়ি ২৬.৩ ( ২৫.৯)
শ্রীনিকেতন ২৬.২ (২৬.৭)

(ছবি সৌজন্য: সোশ্যাল মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+