ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
শীত অনুভূত হলেও, বেশিরভাগ জেলা সদরেও শনিবারের থেকে ন্যূনতম তাপমাত্রা (weather) বাড়ল রবিবার সকালে । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরল থেকে ১ ডিগ্রি বেশি। আগামী তিন থেকে চার দিন জা
শীত অনুভূত হলেও, বেশিরভাগ জেলা সদরেও শনিবারের থেকে ন্যূনতম তাপমাত্রা (weather) বাড়ল রবিবার সকালে । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরল থেকে ১ ডিগ্রি বেশি। আগামী তিন থেকে চার দিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত
পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার পথে বাধা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালে জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৪ (১৪.৩)
বালুরঘাট ১৪ (১৪.১)
বাঁকুড়া ১৭ (১৩.৮)
ব্যারাকপুর ১৩.৮ (১২.৮)
বহরমপুর ১৫.৬
বর্ধমান ১৫ (১৩.২)
ক্যানিং ১৪.২ (১৭)
কোচবিহার ১২.৫ (১৩.২)
দার্জিলিং ৫.৬ (৬)
দিঘা ১৬.৪ (১৬.২)
কলকাতা ১৬.৩ (১৫.৪)
মালদহ ১৭.২ (১৬.৪)
পুরুলিয়া ১৫ (১২.৪)
শিলিগুড়ি ১২.৫ (১৪.১)
শ্রীনিকেতন ১৫.৮ (১২.৮)












Click it and Unblock the Notifications