উপকূলের দিকে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ! পশ্চিমবঙ্গে কোন প্রভাব, আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা
সকাল থেকে কোনও সময় রোদ কোনও সময় আকাশ মেঘলা(weather)। রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। এই আবহাওয়া চলছে গত বেশ কয়েকদিন ধরে। উত্তর ও দক্ষিণবঙ্গের (w
সকাল থেকে কোনও সময় রোদ কোনও সময় আকাশ মেঘলা(weather)। রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। এই আবহাওয়া চলছে গত বেশ কয়েকদিন ধরে। উত্তর ও দক্ষিণবঙ্গের (west bengal) কোথাও আপাতত কোনও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই মুহুর্তে তার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কাঁকিনাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এদিন রাত নাগাদ তা নাসাপুর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ওপর প্রভাব
এই নিম্নচাপের কোনও প্রভাব ১৪ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর পড়ার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জায়গায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারও ফের একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪
বালুরঘাট ২৫.২
বাঁকুড়া ২৫.৭
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৬
বর্ধমান ২৬.৪
ক্যানিং ২৭
কোচবিহার ২৩.৬
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৬.৪
কলকাতা ২৬.৬
মালদহ ২৭.৩
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২২.১
শ্রীনিকেতন ২৪.৮












Click it and Unblock the Notifications