রাজ্যের নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকালে কোনও সময় আকাশের মুখ ভার আবার কোনও সময় পরিষ্কার। তাপমাত্রা কিছুটা কম হলেও, অস্বস্তির আবহাওয়া রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। উত্তর ও দ
সকালে কোনও সময় আকাশের মুখ ভার আবার কোনও সময় পরিষ্কার। তাপমাত্রা কিছুটা কম হলেও, অস্বস্তির আবহাওয়া রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মাঝে মধ্যে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ জুন রবিবার সকালের মধ্যে সবকটি জেলার কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ ও ১৫ জুন অর্থাৎ সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ জুন রবিবার সকাল পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে এই সময় হাল্কা থেকে মাঝির বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চি মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্যানিং থেকে কৃষ্ণনগর মৌসুমী বায়ু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় তা শনিবারের মধ্যে বিস্তার লাভ করতে পারে।

মৎস্যজীবীদের জন্য এখনও রয়েছে সতর্কতা
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপ তৈরির কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ১৪ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৯ (২৪.৪)
বালুরঘাট ২৯.৬ (২২.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৫.১)
ব্যারাকপুর ২৬.৬ (২৭.৬)
বহরমপুর ২৫.১ (২৬.৬)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৭.৪ (২৫.৬)
কোচবিহার ২৬.১ (২৬.৭)
দার্জিলিং ১৩ (১৩.৬)
দিঘা ২৬.২ (২৫.৯)
কলকাতা ২৬.৫ (২৭.৫)
মালদহ ২৬.২ (২৬.৫)
পানাগড় ২৬.১ (২৬.১)
পুরুলিয়া ২৫.১ (২৩.৫)
শিলিগুড়ি ২৫.১ (২৫.৪)
শ্রীনিকেতন ২৪.৬ (২৫.৪)












Click it and Unblock the Notifications