সাগরে অবস্থান করছে নিম্নচাপ! উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অন্যদিকে উত্তর ভারতে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু।

উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষে দিকে উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৪ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৩ (২৬.১ )
বালুরঘাট ২৮.৬ (২৮.৬)
বাঁকুড়া ২৫.৫ (২৬.৬ )
ব্যারাকপুর ২৭.৬ (২৭.২)
বহরমপুর ২৩.৪ (২৪ )
বর্ধমান ২৩.৬ (২৪.৮)
ক্যানিং ২৭.৪ (২৭.৬)
কোচবিহার ২৬.২ (২৫.৫)
দার্জিলিং ১৬.৪ (১৬)
দিঘা ২৭.৩ (২৭)
কলকাতা ২৮.২ (২৮.৩)
মালদহ ২৮.৩ (২৮.৭)
পানাগড় ২৬.৫ (২৭.৩)
পুরুলিয়া ২৫.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৫.৯ (২৪.৬)
শ্রীনিকেতন ২৬.৭ (২৬.৮)

পূর্ব উপকূলে অবস্থান করছে নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তরে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণে ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করছে। যার প্রভাব বিস্তৃত রয়েছে মধ্য ভারত পর্যন্ত। যার জেরে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম উপকূল এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায়। অতিপ্রবল বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, গোয়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দক্ষিণ কর্নাটকে।












Click it and Unblock the Notifications