সকাল থেকেই আকাশের মুখ ভার, বাংলার জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে মাঝে মধ্যে রোদের তেজ বাড়তে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে অস্বস্তির ঘর্মাক্ত আবহাওয়া। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের (weather office

এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে মাঝে মধ্যে রোদের তেজ বাড়তে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছে অস্বস্তির ঘর্মাক্ত আবহাওয়া। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিভিন্ন জেলার ঝড় বৃষ্টির সতর্কবার্তা

বিভিন্ন জেলার ঝড় বৃষ্টির সতর্কবার্তা

সকাল থেকেই বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং বর্ধমান। জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে দিন কয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুধুমাত্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৩
বালুরঘাট ২৩.২
বাঁকুড়া ২৪.৪
ব্যারাকপুর ২৬.৩
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২৬
কোচবিহার ২১.৫
দার্জিলিং ১১.৪
দিঘা ২৭.৮
কলকাতা ২৭.১
মালদহ ২৩.৩
পানাগড় ২৫.৭
পুরুলিয়া ২২.৭
শিলিগুড়ি ২২.৬
শ্রীনিকেতন ২৪.৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+