উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা! আগামী ২৪ ঘন্টায় বাংলার জেলায় জেলায় আবহাওয়ার পূর্বাভাস

কখনও মেঘ, কখনও বৃষ্টি! আগামী ২৪ ঘন্টায় বাংলার জেলায় জেলায় আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কোনও সময় পরিষ্কার আকাশ আবার কোনও সময় মেঘলা। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (weather office) ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গে আবহওয়া

দক্ষিণবঙ্গে আবহওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.১ (২৫.৭)
বালুরঘাট ২৮.৬
বাঁকুড়া ২৬.৬ (২৬.৯)
ব্যারাকপুর ২৭.২ (২৭.৪)
বহরমপুর ২৪ (২৩.৬)
বর্ধমান ২৪.৮ (২৪.৫)
ক্যানিং ২৭.৬ (২৭)
কোচবিহার ২৫.৫ (২৭.৩)
দার্জিলিং ১৬ (১৬.৪)
দিঘা ২৭ (২৬.৭)
কলকাতা ২৮.৩ (২৮)
মালদহ ২৮.৭ (২৮.৭)
পানাগড় ২৭.৩(২৭.১)
পুরুলিয়া ২৬.১ (২৫.৫)
শিলিগুড়ি ২৪.৬ (২৬.১ )
শ্রীনিকেতন ২৬.৮ (২৬.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+