নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা
সকাল থেকে কোনও কোনও সময় আকাশ মেঘলা(weather)। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া
সকাল থেকে কোনও কোনও সময় আকাশ মেঘলা(weather)। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান এবং নিম্নচাপ
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশার ওপরে অবস্থান করছে। অন্যদিকে, ৯ অক্টোবর সকালে আন্দামান সাগর ও সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসহ হচ্ছে। যার জেরে ওড়িশ ও অন্ধ্র উপকূলে ১২ তারিখ নাগাদ বৃষ্টি হতে পারে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হয়। রবিবারের পরের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৭
বালুরঘাট ২৪.৬
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৬.৫
বহরমপুর ২৩
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.৩
দার্জিলিং ১৫
দিঘা ২৬.৮
কলকাতা ২৬.৮
মালদহ ২৭.১
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২১.৫
শ্রীনিকেতন ২৬.৪












Click it and Unblock the Notifications