বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গে শীত নিয়ে আবহাওয়া অফিসের কোন বার্তা

এদিন ভোরের দিকে শীতের (winter) হাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে গিয়েছে। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের থেকে বেশি। অন্যদিকে সোমবার অনেক জায়গাতেই সর্বোচ্

এদিন ভোরের দিকে শীতের (winter) হাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে গিয়েছে। রাজ্যের (west bengal) বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের থেকে বেশি। অন্যদিকে সোমবার অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ওপরে। বিহারে থাকা ঘূর্ণাবর্তের বিদায় হলে বুধবার নাগাদ পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

এখনও অবস্থান করছে ঘূর্ণাবর্ত

এখনও অবস্থান করছে ঘূর্ণাবর্ত

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও আবহাওয়া মোটামুটি শুকনো। ওড়িশার দু-একটি জায়গায় তাপমাত্রা অনেকটাই কমেছে। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে।

দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি অক্ষরেখা অবস্থান করছে। অন্যদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিমির মধ্যে অবস্থান করছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর তা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৫ (১৭ )
বালুরঘাট ১৫.২ (১৫.৬)
বাঁকুড়া ১৭.৫ (১৭.২)
ব্যারাকপুর ১৮ (১৭.২ )
বহরমপুর (২০ )
বর্ধমান ১৮ (১৭.৬)
ক্যানিং ২০.৬ (১৭.৪ )
কোচবিহার ১৩.৪ (১৪.১ )
দার্জিলিং ১০.৪ (১০.২ )
দিঘা ১৮.৪ (১৬.৯)
কলকাতা ২০ (১৮.৫ )
মালদহ ২০.২ (১৯.৩ )
পুরুলিয়া ১৪ (১৪)
শিলিগুড়ি ১৪ (১২.৮)
শ্রীনিকেতন ১৭.২ (১৬.৫)

{quiz_415}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+