সকাল থেকেই দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় দুর্যোগের পূর্বাভাস, একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার। তবে আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকতে পারে। সামান্য বৃষ্টিও হতে পারে। এদিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়ে

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার। তবে আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকতে পারে। সামান্য বৃষ্টিও হতে পারে। এদিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১১ জুন শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে উত্তরবঙ্গের ৮ জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ অর্থাৎ ১১ জুন শুক্রবার সকাল পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। উত্তরবঙ্গের মতোই আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

বান ঠেকাতে বন্ধ রাখা হবে লকগেট

বান ঠেকাতে বন্ধ রাখা হবে লকগেট

পূর্বাভাস অনুযায়ী, কোটালের জেরে গঙ্গার জল ১৬ ফুট পর্যন্ত উঠতে পারে। ফলে পার্শ্ববর্তী নিচু এলাকাগুলি প্লাবিক হওয়ার আশঙ্কা। কলকাতায় গঙ্গার সঙ্গে রয়েছে ১১ টি লকগেট। বানের জল ঠেকাতে লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৫ (২৪)
বালুরঘাট ২৬.৮ ( ২৮.২)
বাঁকুড়া ২২.৯ (২৩.৩)
ব্যারাকপুর ২৭.৪ (২৫)
বহরমপুর ২৬.৪ (২৬)
বর্ধমান ২৫.৮ (২২)
ক্যানিং ২৮.২ (২৫.৬)
কোচবিহার ২৫.৩ (২৪.১ )
দার্জিলিং ১৩ (১৩)
দিঘা ২৭.৩ ( ২৪.১)
কলকাতা ২৭.৭ (২৫.৮)
মালদহ ২৭.৩ (২৭ )
পানাগড় ২৫.৯ (২৩.৮)
পুরুলিয়া ২৫.৭ (২৩.৫)
শিলিগুড়ি ২৫.৩ (২৩.৮)
শ্রীনিকেতন ২৫.৫ (২২.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+