বইছে পূবালী হাওয়া, পাঁচ রাজ্যে সক্রিয় বর্ষা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

গত কয়েকদিনের মতোই সকাল থেকে আকাশ মেঘলা। সকালেই কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই রয়েছে অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তরবঙ্গের

সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকালে মধ্যে সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে আবহওয়া

দক্ষিণবঙ্গে আবহওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবরতী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই সোমবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেকে দিনেক তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৭ (২৫.২)
বালুরঘাট (২৭.৬)
বাঁকুড়া ২৬.৯ (২৫.৬)
ব্যারাকপুর ২৭.৪ (২৭.২)
বহরমপুর ২৩.৬ (২৪)
বর্ধমান ২৪.৫ (২৪.২)
ক্যানিং ২৭ (২৫.৪)
কোচবিহার ২৭.৩ (২৭.১)
দার্জিলিং ১৬.৪ (১৬.৪)
দিঘা ২৬.৭ (২৪.৮)
কলকাতা ২৮ (২৭)
মালদহ ২৮.৭ (২৭.৬)
পানাগড় ২৭.১ (২৬.৬)
পুরুলিয়া ২৫.৫ (২৪.৫)
শিলিগুড়ি ২৬.১ (২৫.৭)
শ্রীনিকেতন ২৬.৮ (২৬.১)

অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত

অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত

একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ পঞ্জাব থেকে হরিয়ানা, দক্ষিণ উত্তর প্রদেশ , ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূল এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।

১১ জুলাই নাগাদ তৈরি হতে চলেছে নিম্নচাপ

১১ জুলাই নাগাদ তৈরি হতে চলেছে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তরে অন্ধ্র ও দক্ষিণে ওড়িশা উপকূলের কাথে ১১ জুলাই নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশায় আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বর্ষা এবার দিল্লি-সহ পাঁচ রাজ্যে

বর্ষা এবার দিল্লি-সহ পাঁচ রাজ্যে

৩ জুন দেশে বর্ষা পৌঁছে গেলেও, গতমাসের মাঝামাঝি সময়ের পরে তা অগ্রসর হতে পারেনি দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানের বিস্তীর্ণ অংশে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ুর জন্য উপকূল পরিবেশ তৈরি হয়েছে এইসব জায়গায়। সক্রিয় হয়েছে পূবালী হাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+