ফের দাপট কুয়াশার, বাড়ল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, একনজরে
সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় কুয়াশার (fog) দাপট। সেই সময় দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। পাশাপাশা সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তর
সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় কুয়াশার (fog) দাপট। সেই সময় দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। পাশাপাশা সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

প্রভাব পড়েছে ট্রেন, বিমান চলাচলে
এদিন সকালে দৃশ্যমানতা ছিল স্বাভাবিকের নিচে। যার প্রভাব পড়ে ট্রেন ও বিমান চলাচলে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে ডাউন ট্রেনগুলি দেরিতে ঢুকেছে। ফলে আপ ট্রেন ছাড়তে দেরি হয়েছে। ট্রেন চলেছে ধীর গতিতে। অন্যদিকে বিমান ওঠা নামায়ও দেরি হয়। রাস্তায় যানবাহনও ধীর গতিতে চলতে দেখা গিয়েছে। সকালের দিকে বন্ধ ছিল ফেরি সার্ভিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপট থাকবে, কমতে পারে দৃশ্যমান্যতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট থাকবে। কমতে পারে দৃশ্যমান্যতা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.১ (১৪.৯ )
বালুরঘাট ১৪.৬ (১৩.৪ )
বাঁকুড়া ১৫.৫ (১৫.১ )
ব্যারাকপুর ১৫.৪
বহরমপুর ১৩.২ (১৫.৪)
বর্ধমান ১৫ (১৩ )
ক্যানিং ১৬.৬ (১৭ )
কোচবিহার ১২.১ (১২ )
দার্জিলিং ৬.২ (৬.৪ )
দিঘা ১৭.১ (১৭)
কলকাতা ১৭.৭ (১৭.৬)
মালদহ ১৬.৫ (১৬.৬)
পুরুলিয়া ১০ (১২)
শিলিগুড়ি ১৫.৬ ( ১২.৮)
শ্রীনিকেতন ১৪.৫ ( ১৪.৯ )












Click it and Unblock the Notifications