তাপমাত্রা আরও বাড়লেও ফের শীতের পূর্বাভাস! গঙ্গাসাগর-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

শুক্রবারের থেকেও শনিবার সকালের তাপমাত্রা (weather) আরও বাড়ল। শীতের (winter) অনুভূতি প্রায় নেই বললেই চলে। এরইমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত দিন তিনেক একই পরিস্থিতি চলতে থাকলেও, পৌষ স

শুক্রবারের থেকেও শনিবার সকালের তাপমাত্রা (weather) আরও বাড়ল। শীতের (winter) অনুভূতি প্রায় নেই বললেই চলে। এরইমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত দিন তিনেক একই পরিস্থিতি চলতে থাকলেও, পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা একদফা কমতে পারে বলেও জানানো হয়েছে।

গঙ্গাসাগর যাত্রীদের জন্য আবহাওয়া

গঙ্গাসাগর যাত্রীদের জন্য আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের ওপরে কোনও উল্লেখযোগ্য আবহাওয়ার পরিস্থিতিও নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এই সময়ে গঙ্গাসাগর-সহ সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে বায়ুপ্রবাহের দিক উত্তর-উত্তর পশ্চিম মুখী এবং বাতাসের সগতি ঘন্টায় ১৫-২০ কিমির মধ্যে থাকবে। এই সময়ের মধ্যে দিনে দৃশ্যমানতা ২০০০ থেকে ৪০০০ মিটারের মধ্যে থাকবে এবং রাতে দৃশ্যমানতা ৫০০ মিটারের মধ্যে থাকবে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩১ ডিগ্রির মধ্যে থাকবে এবং ন্যূনতমন তাপমাত্রা ১২ জানুয়ারি পর্যন্ত ১৮-২০ ডিগ্রি এবং ১৩ থেকে ১৭ জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি হ্রাস পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও গামী তিন দিন কোনও কোনও জায়গায় মধ্যমমানের কুয়াশা দেখা দিতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৩ ( ১৭.১ )
বালুরঘাট ৯.৪ (৯.৪)
বাঁকুড়া ১৭.৮ (১৭.৫)
ব্যারাকপুর ১৫.৮ ( ১৬.৪)
বহরমপুর ১০.২ (১৩.২)
বর্ধমান ১৭ (১৮.২ )
ক্যানিং ১৭.৪ (১৭)
কোচবিহার ১১ (১২.৫)
দার্জিলিং ৫.৪ (৫.৬)
দিঘা ১৭.৭ (১৬.৮)
কলকাতা ১৯.১ (১৮.৬)
মালদহ ১৬.৪ (১৬.৩)
পানাগড় ১৬.২ (১৫.৯)
পুরুলিয়া ১৬.৪ (১৬)
শিলিগুড়ি ১১.৬ (১১.৬)
শ্রীনিকেতন ১৫.৫ (১৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+