একধাক্কায় পারদ নামল দুই ডিগ্রি! রাজ্যে কতদিন শীতের আমেজ, কোন পূর্বাভাস হাওয়া অফিসের
একধাক্কায় কলকাতার পারদ (temperature) নামল প্রায় দু ডিগ্রির মতো। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে আকাশ রয়েছে পরিষ্কার। বুধবার থেকে তাপ
একধাক্কায় কলকাতার পারদ (temperature) নামল প্রায় দু ডিগ্রির মতো। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে আকাশ রয়েছে পরিষ্কার। বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

সরস্বতী পুজোর আগেই বাড়বে তাপমাত্রা
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে উত্তর-পূর্ব ভারতে অসম, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর, মিজোরামে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ফেব্রুয়ারি হল ১০ বছরের মধ্যে শীলততম ফেব্রুয়ারি। সাধারণভাবে ফেব্রুয়ারিতে ন্যূনতম তাপমাত্রা থেকে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটাই স্বাভাবিক। কিন্তু এবারের তা কম। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। আর সরস্বতী পুজোর আগেই তা স্বাভাবিক হয়ে যাবে। এবার সরস্বতী পুজো ১৬ ফেব্রুয়ারি। তবে তারপরেও ফেব্রুয়ারিতে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী একদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী একদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১ (১২.১)
বালুরঘাট ১১.৮ (১১.২)
বাঁকুড়া ১১.৫ (১২.৩)
ব্যারাকপুর ১০.১ (১১.৪)
বহরমপুর ১৩.৪ (১৩)
বর্ধমান ১৩.২ (১৪)
ক্যানিং ১১.৬ (১৩.৬)
কোচবিহার ৮.৩ (৯.৩)
দার্জিলিং ৭.৪ (৪.৪)
দিঘা ১২.৫ (১৩.৩)
কলকাতা ১৩.২ (১৫.১)
মালদহ ১৪.৩ (১৪.৪)
পানাগড় ৯.৫ (১১.৩)
পুরুলিয়া ১০.১ (১০.১)
শিলিগুড়ি ৮.৬ (৭.৯)
শ্রীনিকেতন ৯.৮ (১০.৯)












Click it and Unblock the Notifications