কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ধেয়ে আসছে বৃষ্টি! রাজ্যের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা
কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ধেয়ে আসছে বৃষ্টি! রাজ্যের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা
সকাল থেকে কোনও সময় আকাশ মেঘলা, কোনও সময় রোদ। দুপুরের দিকে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হয়। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন দুপুরে দেওয়া সতর্কবার্তায় বলে হয়েছে বিকেলের মধ্যে কলকাতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গের পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। শুক্রবার নাগাদ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগর ও সন্নিহিত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। যা পরবর্তী ২৪ ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যা পরবর্তী পর্যায়ে অগ্রসর হতে পারে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। যার জেরে ১১ অক্টোবর নাগাদ ওড়িশা ও অন্ধ্র উপকূলে প্রভাব পড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হবে। সোমবার ও মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সেভাবে কোথাও বৃষ্টি না হলেও, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৭
বাঁকুড়া ২৬
ব্যারাকপুর ২৫.৯
বহরমপুর ২৪.২
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৪.৬
দিঘা ২৪.৯
কলকাতা ২৫.৯
মালদহ ২৫.৯
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৫












Click it and Unblock the Notifications