দুই ঘূর্ণাবর্তের সহাবস্থান ভাসাতে পারে বাংলা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

সকালের দিকে তাপমাত্রা (temperature)কম থাকলেও, বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তির আবহাওয়া। এদিন উত্তরবঙ্গের দুই জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের

সকালের দিকে তাপমাত্রা (temperature)কম থাকলেও, বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তির আবহাওয়া। এদিন উত্তরবঙ্গের দুই জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে । এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেট।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তের অবস্থান

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তের অবস্থান

এটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে অবস্থা করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের মধ্যভাগের ওপরে একটি ঘূর্ণাবর্ত সেখানে থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনও না কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে কিংবা ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল
বালুরঘাট ৩৪.৬
বাঁকুড়া ৩৩.৭
ব্যারাকপুর ৩৪.১
বহরমপুর ৩৭.৬
বর্ধমান ৩৬
ক্যানিং ৩৬.৬
কোচবিহার ২৯.২
দার্জিলিং ১৮.৪
দিঘা ৩৪.৮
কলকাতা ৩৫
মালদহ
পানাগড় ৩৪.৪
পুরুলিয়া ৩৫.৩
শিলিগুড়ি ৩০
শ্রীনিকেতন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+