বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

গত কয়েকদিনের মতোই সকাল থেকে আকাশ মেঘলা। সকালেই কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই রয়েছে অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তরবঙ্গের

গত কয়েকদিনের মতোই সকাল থেকে আকাশ মেঘলা। সকালেই কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই রয়েছে অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৫ (২৬.২)
বালুরঘাট ২৭.৬
বাঁকুড়া ২৪.৯ ( ২৬.৯ )
ব্যারাকপুর ২৪ ( ২৮.৪)
বহরমপুর ২৪ (২৪.৪)
বর্ধমান ২৪.৬ ( ২৬)
ক্যানিং ২৩.৪ (২৭.৬)
কোচবিহার ২৬.৬ (২৭.১)
দার্জিলিং ১৬.৫ (১৭)
দিঘা ২৫.৫ (২৮.৪)
কলকাতা ২৫.৬ (২৮.৩)
মালদহ ২৬.৫ (২৭.৪)
পানাগড় ২৬ (২৭.৬)
পুরুলিয়া ২৪.৫ ( ২৫.৫)
শিলিগুড়ি ২৬.২ ( ২৬.৪)
শ্রীনিকেতন ২৪.৮ (২৭.১)

বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ

বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ

একদিকে আরবসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শক্তিশালী হচ্ছে। যার জেরে ৯ জুলাই থেকে পশ্চিম উপকূলে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্নাটক, কেরল ও মাহেতে ৯-১১ জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ১১ জুলাই নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তবে তার আগেই ওড়িশা, উপকূল অন্ধ্র, তেলেঙ্গানায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
তবে উত্তর-পূর্বের রাজ্যগুলি যথা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ৯ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+