কুয়াশা ঘিরে ধোঁয়াশায় দক্ষিণবঙ্গের শীত ! বাংলার তাপমাত্রার ওঠানামা থেকে আবহাওয়ার রিপোর্ট একনজরে
সকাল হতেই জানলার বাইরে ঘন কুয়াশার চাদর দক্ষিণবঙ্গের বহু জায়গায়। ডিসেম্বরের যে সপ্তাহে দাপিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকে, সেখানে ৮ ডিসেম্বর বাংলার আবহাওয়া (Weather) বলছে এখনই শীত পড়ছে না! শীত তাহলে 'পিকনিক' এর মরশুমে কবে আসবে , দেখে নেওয়া যাক আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী।

কুয়াশা ঘিরে শীত ধোঁয়াশায়!
এদিন সকাল থেকেই রাজ্যের দক্ষিণভাগে প্রবল কুয়াশা দেখা গিয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় কুয়াশাচ্ছন্ন আকাশ ধরা দিতেই শীত কবে আসবে তা নিয়ে জল্পনা শুরু হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘন কুয়াশার চাদরে নিজেকে মুড়েছে কলকাতা। জানা গিয়েছে ১৫ ডিসেম্বরের আগে কলকাতায় শীত পড়বে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
জানা গিয়েছে, আগামীকাল থেকে উত্তরবঙ্গের আকাশ থেকে কেটে যাবে মেঘ। যার ফলে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। রোদঝলমলে আবহাওয়ায় জাঁকিয়ে উত্তরবঙ্গে শীতের প্রভাব শুরু হবে।

বিমান পরিষেবা ও কুয়াশা
এদিন কলকাতা বিমানবন্দর এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল যে সকালে বিমান পরিষেবার ক্ষেত্রে সমস্যা হয়েছে। বিমানের দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবা এদিন সকালে বিপর্যস্ত হয়েছে।

বাংলায় বৃষ্টি সম্ভাবনা!
জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় বাংলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে উত্তবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর আকাশ আরও শুষ্ক হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬. ৪ ডিগ্রি
বালুরঘাট ১৪ ডিগ্রি
বাঁকুড়া ১৭.৪ ডিগ্রি
ব্যারাকপুর ১৬.৫ ডিগ্রি
বর্ধমান ১৫.৬ ডিগ্রি
ক্যানিং ১৯.০ ডিগ্রি
দার্জিলিং ৬.৪ ডিগ্রি
ডায়ামন্ড হারবার ১৯.০ ডিগ্রি
দীঘা ১৯.৮ ডিগ্রি
শ্রীনিকেতন ১৭.৪ ডিগ্রি
কৃষ্ণনগর ১৪.৮ ডিগ্রি

কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮. ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এই দুটি তাপমাত্রাই এদিন স্বাভাবিকের থেকে ৩ ডিদ্রি বেশি।












Click it and Unblock the Notifications