সাগরে নতুন করে নিম্নচাপ, আছড়ে পড়তে চলেছে উপকূলে! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা

সাগরে নতুন করে নিম্নচাপ, আছড়ে পড়তে চলেছে উপকূলে! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা

ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া আগেকার নিম্নচাপটি(low pressure) দুর্বল হয়েছে। অপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে আন্দামান সাগর ও সন্নিহিত বঙ্গোপসাগরে (bay of bengal)। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। এদিনে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। দু-একটি জায়গা ছাড়া আগামী ২৪ ঘন্টায় উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির (rain) কোনও সম্ভাবনা নেই।

 ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা

ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের ওপরে গাঙ্গের পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে মঙ্গলবার উপকূল ওড়িশা ও সন্নিহিত এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়েছে। আগামী শুক্রবার নাগাদ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগর ও সন্নিহিত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। যা পরবর্তী ২৪ ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যা পরবর্তী পর্যায়ে অগ্রসর হতে পারে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। ১১ অক্টোবর নাগাদ যা প্রভাব ফেলতে পারে ওড়িশা ও অন্ধ্র উপকূলে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায়(বৃহস্পতিবার) উত্তরবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার মালদহ ও দার্জিলিং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে শুক্রবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.২
বাঁকুড়া ২৫.৭
ব্যারাকপুর ২৬.৪
বহরমপুর ২৫.৮
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৪.৮
দিঘা ২৪.৫
কলকাতা ২৬.৬
মালদহ ২৬.৫
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ২৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+