উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণের কোন জেলায় কোন আবহাওয়া, একনজরে পরিস্থিতি
সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। দিনে এরকম চললেও, সন্ধের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষার (monsoon) আগমন হতে চলে
সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। দিনে এরকম চললেও, সন্ধের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষার (monsoon) আগমন হতে চলেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রির আশপাশে, জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী বায়ু দক্ষিণ থেকে উত্তরের দিকে এগোচ্ছে। এদিন পুনে, মেডক, নালগোণ্ডা, শ্রীহরিকোটার ওপরে মৌসুমী বায়ু অবস্থান করছে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১০ জুন নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ১০ ও ১১ জুন নাগাদ ওড়িশার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর-পূর্বেবর রাজ্যগুলির সঙ্গে এই পাঁচ জেলাতেও বর্ষার প্রবেশ হয়েছে। এছাড়াও আগামী দিন দুয়েক দিনার তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় প্রায় সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৫
বালুরঘাট ২৭
বাঁকুড়া ২৬.৫
ব্যারাকপুর ২৭.৮
বহরমপুর ২৭
বর্ধমান ২৭
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৪.২
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৭.৩
কলকাতা ২৭.৭
মালদহ ২৭.৩
পানাগড় ২৬.৮
পুরুলিয়া ২৭.১
শিলিগুড়ি ২৪.৩
শ্রীনিকেতন ২৫.৫












Click it and Unblock the Notifications