বাধা পড়েছে শীত, পৌষেও চড়চড়িয়ে বাড়ছে উষ্ণতার পারদ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর একনজরে
বৃহস্পতিবার সকালে শীত (winter) একেবারেই নেই। ভরা পৌষে বাড়ছে উষ্ণতার পারদ। বুধবারের থেকে বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা (weather) আরও বেড়েছে। ব্যতিক্রম দার্জিলিং, শিলিগুড়ি। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে বল
বৃহস্পতিবার সকালে শীত (winter) একেবারেই নেই। ভরা পৌষে বাড়ছে উষ্ণতার পারদ। বুধবারের থেকে বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা (weather) আরও বেড়েছে। ব্যতিক্রম দার্জিলিং, শিলিগুড়ি। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

পশ্চিমী ঝঞ্ঝায় বাধা উত্তরে হাওয়া
উত্তর ভারতে নতুন করে আঘাত হনেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তরে হাওয়ায় বাধা পড়েছে। উত্তর ভারতের ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে পারছে না। বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমতে থাকবে। এছাড়াও আগামী কয়েকদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় মধ্যম মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.১ ( ১৩.৪ )
বালুরঘাট ১০.৬ (৯.২)
বাঁকুড়া ১৭ (১৪.৬)
ব্যারাকপুর ১৬.২ ( ১২.৭ )
বহরমপুর ১১.২ (১৪.২)
বর্ধমান ১৭.৬ (১৫ )
ক্যানিং ১৬.৬ (১৪.৬)
কোচবিহার ১০.৭ (১০.৩)
দার্জিলিং ৫ (৬.৪)
দিঘা ১৮.৭ (১৫.৩)
কলকাতা ১৮.৫ (১৬.৪)
মালদহ ১৭.৩ (১৭.১)
পানাগড় ১৪.৮ (১১)
পুরুলিয়া (১১.৪)
শিলিগুড়ি ১১.৯ (১৩.৯)
শ্রীনিকেতন ১৬ (১২.৪)












Click it and Unblock the Notifications