একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান, ভোটের বঙ্গে মিলবে কি রেহাই ভ্যাপসা গরম থেকে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান, ভোটের বঙ্গে মিলবে কি রেহাই ভ্যাপসা গরম থেকে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
রাজ্যে জুড়ে বেশিরভাগ শহরের তাপমাত্রা (temperature) বাড়লেও এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে। শুক্রবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন যা কমে হয়েছs ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে থাকবে ভ্যাপসা গরমের অনুভূতি।

অবস্থান করছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী অসম এবং সংলগ্ন এলাকায় ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৯ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় ঘূর্ণাবর্তের রূপ নিয়ে আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে জম্মু-কাশ্মীর এবং সংলল্ন এলাকার ওপরে এবং তা পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৬ (১৭.৪)
বালুরঘাট ১৫.৬ (১৪.২)
বাঁকুড়া ২০.১ (১৬.৯ )
ব্যারাকপুর ১৯.৩ ( ২০.৬)
বহরমপুর ১৭.৪ ( ১৬)
বর্ধমান ২০.২ (২০.২)
ক্যানিং ২১.৪ (২২.৪ )
কোচবিহার ১৬.৫ ( ১৪.৩)
দার্জিলিং ৬.৪ (৬.৪)
দিঘা ২২.৩ (২৩.৪)
কলকাতা ২১.৭ ( ২৩.৬)
মালদহ ১৯.৭ (১৯.৯)
পানাগড় ১৭.৩ (১৫.৫)
পুরুলিয়া ১৬.৫ ( ১৬.৫)
শিলিগুড়ি ১৬.১ ( ১৫.৫)
শ্রীনিকেতন ১৭.৮ (১৬.১)












Click it and Unblock the Notifications