এদিন থেকেই ভারী বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতো সকাল থেকে আকাশ মেঘলা। কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে বাতাসে জলীয় বাষ্

আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস মতো সকাল থেকে আকাশ মেঘলা। কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা।

অবস্থান করছে দুটি অক্ষরেখা

অবস্থান করছে দুটি অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে দুটি অক্ষরেখা। একটি উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং অসম হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপরটি উত্তরে উত্তর পূর্ব বিহার থেকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশার দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৩ (২৫.৩)
বালুরঘাট ২৭.৬ (২৭.৮)
বাঁকুড়া ২৫.৯ (২৭)
ব্যারাকপুর ২৮ (২৭)
বহরমপুর ২৫.২ (২৪.৮)
বর্ধমান ২৪.৬ (২৫.২)
ক্যানিং ২৭ (২৬.৪)
কোচবিহার ২৬.৮ (২৪.৭)
দার্জিলিং ১৬.২ (১৬)
দিঘা ২৮.১ (২৬.৮)
কলকাতা ২৮.৩ (২৭.৫)
মালদহ ২৮.১ (২৬.৬)
পানাগড় ২৬.৮ (২৭.৮)
পুরুলিয়া ২৬.১ (২৪.১)
শিলিগুড়ি ২৫.৮ (২৫.২)
শ্রীনিকেতন ২৬.৭ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+