কোথাও বৃষ্টি, কোথাও ঝড়! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
কোথাও বৃষ্টি, কোথাও ঝড়! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
আগামী ২৪ ঘন্টায় রাজ্যে ঝড়বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও সপ্তাহের শেষের দিকে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office)তরফে। এদিন রাজ্যের তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা (temperature) ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত, কোথাও ধূলিঝড়
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির পাশাপাশি তুষারপাত হতে পারে। এইসব এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, পশ্চিম ও পূর্ব রাজস্থানে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ধূলোর ঝড় হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ , রাজস্থামন এবং মধ্যপ্রদেশের বিদর্ভে তাপপ্রবাহ চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ২ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে তারপরে ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার নাগাদ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং শুক্রবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে পরবর্তী তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৬ (৩৫.৬)
বালুরঘাট ৩৫.৮ (৩৪.৬)
বাঁকুড়া ৩৮.১ (৩৭.৬)
ব্যারাকপুর ৩৫.১ (৩৪.৪)
বহরমপুর ৩৭.২ (৩৬.৮)
বর্ধমান ৩৫.৬ (৩৫ )
ক্যানিং ৩৫.৬ (৩৫)
কোচবিহার ৩২.৭ (৩৩.১)
দার্জিলিং ২১ (২১)
দিঘা ৩৪.৮ (৩৫)
কলকাতা ৩৪.৩ (৩৫.১)
মালদহ ৩৪.৮ (৩৪.৮)
পানাগড় ৩৬.৫ (৩৫.১)
পুরুলিয়া ৪১.৩ (৩৮.৩)
শিলিগুড়ি ৩৪.১ (৩২.৭ )
শ্রীনিকেতন ৩৫.৫ (৩৩.৯)












Click it and Unblock the Notifications