দুই দিনে চার ডিগ্রি কমল তাপমাত্রা! বাংলা জুড়ে কনকনে ঠাণ্ডার পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। এদিন তাপমাত্রার পারদ আরও নেমেছে। উত্তর থেকে দক্ষিণ যেখানেই হোক না কেন তাপমাত্রা দুদিনে প্রায় চার ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। রাজ্য জুড়েই শীতের আমেজ তৈরি হয়েছে।
সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। এদিন তাপমাত্রার পারদ আরও নেমেছে। উত্তর থেকে দক্ষিণ যেখানেই হোক না কেন তাপমাত্রা দুদিনে প্রায় চার ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। রাজ্য জুড়েই শীতের আমেজ তৈরি হয়েছে। কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও অনেক জায়গাতেই তা ছিল না।

জাঁকিয়ে শীতের ইঙ্গিত
শীত এবার বেশ তাড়াতাড়িই পড়েছে। যা কিনা ৫৮ বছরে হয়নি। দিল্লির তাপমাত্রা যেভাবে কমছে তাতে এবার জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নভেম্বরের শুরু থেকে নয়, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নামতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে অন্যবছরে এই সময় এতটা ঠাণ্ডা পড়ে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। আগামী দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এখানেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে আগামী দিনে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
বুধবার বৃহস্পতিবার
আসানসোল ১৮.৩ ১৬.১
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ১৮.৭ ১৭.৫
ব্যারাকপুর ২১ ১৯.২
বহরমপুর ২১.৮ ২১.৪
বর্ধমান ২১ ১৭
ক্যানিং ২২ ২০
কোচবিহার ১৯.৫ ১৪.৫
দার্জিলিং ১১.২ ৯.৪
দিঘা ২০.৫ ১৯.৫
কলকাতা ২২.৪ ২০.৩
মালদহ ২০.৭ ১৮.৭
পুরুলিয়া ১৭ ১৫
শিলিগুড়ি ১৯ ১৭
শ্রীনিকেতন ১৬.৮ ১৫












Click it and Unblock the Notifications