ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য একনজরে
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শুক্রবার তাপমাত্রা (temperature) বাড়ল অনেকটাই। বৃহস্পতিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শুক্রবার তাপমাত্রা (temperature) বাড়ল অনেকটাই। বৃহস্পতিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বলেই জানানো হয়েছে। হাওয়া অফিসের(weather office) পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরম চলতে থাকবে আগামী কয়েকদিন।

বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ৭ মার্চ নাগাদ বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ৫ মার্চ অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পাশাপাশি অসম এবং মেঘালয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি ওপরে থাকবে। উত্তর পশ্চিম ভারত, মধ্য এবং পূর্ব ভারতে ২-৪ ডিগ্রি পর্যন্ত ওপরে থাকবে। তবে এখনই তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া একইরকম থাকবে। পরবর্তী ২৪ ঘন্টাতেও আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে পরবর্তী দুদিন আবহাওয়ায় সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে থাকবে। এবং তা সর্বোচ্চ ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৪ (১৭.২)
বালুরঘাট ১৪.২ (১৪.৪ )
বাঁকুড়া ১৬.৯ ( ১৮.১)
ব্যারাকপুর ২০.৬ ( ১৫.৬)
বহরমপুর ১৬ ( ১৬)
বর্ধমান ২০.২ ( ১৮.৬)
ক্যানিং ২২.৪ ( ২০)
কোচবিহার ১৪.৩ ( ১৩.৫ )
দার্জিলিং ৬.৪ (৭.৪)
দিঘা ২৩.৪ (১৯.৫)
কলকাতা ২৩.৬ ( ২০)
মালদহ ১৯.৯ (১৯.৪)
পানাগড় ১৫.৫ (১৪.৯)
পুরুলিয়া ১৬.৫ (১৫.১)
শিলিগুড়ি ১৫.৫ (১২.৫)
শ্রীনিকেতন ১৬.১ (১৬ )












Click it and Unblock the Notifications