রাজ্যে বর্ষার সুখবর নিয়ে আসছে নিম্নচাপ, আগামী ২৪ ঘন্টায় বাংলার জেলাগুলির কোথায় কেমন আবহাওয়া
সকাল থেকে রোদের দাপট। সঙ্গে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন কয়েকের মধ্যেই এই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। সামনের সপ্তাহ
সকাল থেকে রোদের দাপট। সঙ্গে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন কয়েকের মধ্যেই এই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। সামনের সপ্তাহেই এরাজ্যে বর্ষা (monsoon) ঢুকতে চলেছে। তবে নির্দিষ্ট করে দিনক্ষণ এখনও কিছু ঘোষণা করেনি আবহাওয়া দফতর (weather office)।

নিম্নচাপ চাপ রাজ্যে বর্ষাকে ত্বরান্বিত করবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপই পশ্চিমবঙ্গ-ওড়িশা-সহ বিস্তীর্ণ এলাকার বর্ষাকে ত্বরান্বিত করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়েও ছড়িয়ে পড়বে।

উত্তর-পূর্ব ভারতে বর্ষা আসন্ন
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২-১ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢুকতে চলেছে। উত্তর-পূর্ব ভারতে বর্ষা ঢোকে বাংলাদেশ-মিয়ানমার উপকূল হয়ে। ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিও শুরু হয়েছে। উত্তর-পূর্ব ভারতের বর্ষার হাত ধরে উত্তরবঙ্গেও বর্ষা শুরু হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে বলে, পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না হলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৩ (২৭.৫)
বালুরঘাট ২৭.২ (২৭.৬)
বাঁকুড়া ২৭ (২৭.২ )
ব্যারাকপুর ২৭.২ (২৮.৮)
বহরমপুর ২৭.৬ (২৭.৮)
বর্ধমান ২৬.৮ (২৬.৪)
ক্যানিং ২৯ ( ২৮.৪)
কোচবিহার ২৫.৫ (২৫.১)
দার্জিলিং ১৩ (১২.২)
দিঘা ২৮.৪ (২৮.৬)
কলকাতা ২৯.৫ (২৯)
মালদহ ২৭ (২৮.৪)
পানাগড় ২৭ (২৮.৪)
পুরুলিয়া ২৫.১ (২৬.১)
শিলিগুড়ি ২৫.২ (২৪.৯)
শ্রীনিকেতন ২৫.৬ ( ২৭.৬)
)












Click it and Unblock the Notifications