সপ্তাহ জুড়েই থাকতে পারে ঘূর্ণিঝড়-বৃষ্টি, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সপ্তাহ জুড়েই থাকতে পারে ঘূর্ণিঝড়-বৃষ্টি, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সকাল হয়েছে বৃষ্টিকে সঙ্গে নিয়ে। কোথাও বৃষ্টি হয়েছে বেশি। কোথাও বা খুবই কম। সোমবার রাতের ঝড়ের পরে এদিন সকালে অনেক জায়গাতেই তাপমাত্রা (temperature) ছিল স্বাভাবিকের থেকে কম। তবে বেলা বাড়তেই স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘন্টায় রাজ্য জুড়েই থড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather office) ।

এখনও ঘূর্ণাবর্ত অবস্থান করছে

এখনও ঘূর্ণাবর্ত অবস্থান করছে

সোমবারের ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা এদিনও অবস্থান করছে। সোমবার ঘূর্ণাবর্তের অবস্থান ছিল পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। যা বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত ছিল। এদিন তা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত অবস্থান করছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২০.৫ (২১.৯)
বালুরঘাট ২০.৮ (২৩.২)
বাঁকুড়া ২০.৯ (২১)
ব্যারাকপুর ২১.৪
বহরমপুর ২৫.২ (২৫)
বর্ধমান ১৯.৮ (২২)
ক্যানিং ২৩.৬ (২৩.৬)
কোচবিহার ২০.৭ (২২.৬)
দার্জিলিং ১১.৫ (১২)
দিঘা ২০.৫ (২০.৫)
কলকাতা ২১.২ (২৩.৬)
মালদহ ২২.৪ (২৫.৪)
পানাগড় ২১.৩ (২২)
পুরুলিয়া ১৯.৫ (২২.১)
শিলিগুড়ি ২০.২ ( ২২.৩)
শ্রীনিকেতন ২০.৪ (২১.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+